• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিসিবির নতুন কমিটিতে যে যা দায়িত্ব পেলেন

সিসি ডেস্ক, ১০ ডিসেম্বর: নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আজ রবিবার প্রথম সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত হয়েছে। আর এই মিটিংয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। পাশাপাশি অডিট কমিটি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ম্যার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী ইনাম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগ ও হাইপারফরম্যান্স ইউনিটের ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি।
ক্রিকেট পরিচালনা বিভাগে আগের মতোই চেয়ারম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় হয়েছেন হাইপারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান। এই দায়িত্বে আগে ছিলেন মাহবুব আনাম। বিসিবির এই পরিচালক এবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন।
আগের মতোই ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন আফজালুর রহমান সিনহা। তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলেরও চেয়ারম্যান। ইসমাইল হায়দার মল্লিক বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব হিসেবে কাজ করার পাশাপাশি লজিস্টিক কমিটির চেয়ারম্যানের  দায়িত্ব পালন করবেন। মিডিয়া কমিটিতে চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন শেখ সোহেল। পাশাপাশি মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি।
কিছুদিন আগে প্রয়াত আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর স্থলাষিভিক্ত হয়েছেন সাইফুল আলম চৌধুরী স্বপন। উইমেন্স উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল আলম চৌধুরী নাদেলকে। এছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন গাজী গোলাম মোর্তজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ