• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা গেইল

সিসি নিউজ: জমজমাট বিপিএল দেখল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিলেন ক্রিস গেইল। টুর্নামেন্টে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৮৫ রান। টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি।

আজ ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের দেয়া পাঁচটি পুরস্কারের মধ্যে চারটিই উঠে ক্রিস গেইলের হাতে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সহ ক্রিস গেইল পেয়েছেন মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এছাড়া রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপু পান লাভেলো বোলার অব দ্য ম্যাচের পুরস্কার।

রানার আপ দল ঢাকা ডায়নামাইটসকে দেয়া হয় ৭৫ লক্ষ টাকার চেক। আর চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সকে দেয়া দুই কোটি টাকার চেক। ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতে নিল রংপুর রাইডার্স।

আজ কে কী পুরস্কার পেলেন:

লাভেলো বোলার অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব্য দ্য টুর্নামেন্ট: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ