• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোনালদোর গোলে বিশ্ব চ্যাম্পিয়ন রিয়াল

ঢাকা, ১৭ ডিসেম্বর : চ্যাম্পিয়নস লিগের দুর্দান্ত ফর্মটা ক্লাব বিশকাপেও ধরে রাখলেন রোনালদো। ফাইনালে করলেন দুর্দান্ত এক গোল। তার এ গোলেই ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গ্রেমিওর সঙ্গে শিরোপা লড়াইয়ে ম্যাচের ২৩ মিনিটে প্রথম সুযোগটি পায় রিয়াল। লুকা মদ্রিচের বিপজ্জনক ক্রস রক্ষণে প্রতিহত হলেও ফাঁকায় পেয়ে যান দানি কারভাহাল; তবে তার শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
বিরতির খানিক আগে অনেক দূর থেকে রোনালদোর দারুণ একটি ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৫৩তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোনালদো ডি-বক্সের ৫ গজ দূরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় ইউরোপ চ্যাম্পিয়নরা। ৫বারের বর্ষসেরা তারকার নেওয়া শট সামনের রক্ষণ প্রাচীরের মধ্যে দিয়ে গিয়ে এক ড্রপে জালে জড়ায়।
টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এ নিয়ে ৭টি গোল করলেন।
৬৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি গ্রেমিওর গোলরক্ষক। লুকা মদ্রিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান মার্সেলো গ্রোয়ি, বল তার হাতে লেগে পোস্টে বাধা পায়।
সেমিফাইনালে শেষ দিকে বদলি নেমে পার্থক্য গড়ে দেওয়া গ্যারেথ বেলকে ৮০তম মিনিটে করিম বেনজেমার পরিবর্তে নামান কোচ। একটি সুযোগও পেয়েছিলেন ওয়েলসের এই ফরোয়ার্ড; তবে কাজে লাগাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ