• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিরলেন বিজয়, মিঠুন ও রাজু, বাদ সৌম্য-তাসকিন

সিসি ডেস্ক, ৭ জানুয়ারী: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার পেলেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে জায়গা পেলেন এই ওপেনার। ট্রাইনেশনের জন্য প্রথম দুই ম্যাচের দলে অন্য দুই চমক মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ট্রাইনেশন সিরিজ।
হাথুরুসিংহা অধ্যায় শেষে প্রথম দল ঘোষণাতে চমকের আভাস ছিলো। হলোও তাই। প্রধান নির্বাচকের নাম ঘোষণার মাঝে মাঝেই চমক। ২০১৫ সালের পর টাইগার স্কোয়াডে এনামুল হক বিজয়। ২০১৪ সালে শেষ ওয়ানডে খেলা মোহাম্মদ মিঠুনও রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দুজন যখন একাদশে ফিরলেন তখন পারফরমেন্সের কারণে জায়গা ছেড়ে দিতে হলো সৌম্য-তাসকিনকে। অভিষেকের পর প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়লেন এ ওপেনার।
টপ অর্ডার-মির্ডল অর্ডারে পরিবর্তন নেই। ইমরুল-সাকিব-মুশফিক-রিয়াদ-নাসির-সাব্বির-মিরাজের সাথে রয়েছেন সাইফউদ্দিন। পেইস অ্যাটাকে মাশরাফি-মুস্তাফিজ-রুবেলের সাথে চমক আবুল হাসান রাজু। স্পিনিং অপশনে সাকিব-মিরাজের সাথে রাখা হয়েছে আয়ারল্যান্ডের একমাত্র ওয়ানডে খেলা সানজামুল ইসলামকে।
বোলিংয়ে অপশনের মতো দলে রাখা হয়েছে একাধিক উইকেটকিপার ব্যাটসম্যান। মুশফিক-বিজয়-মিঠুনের দায়িত্বটাও নিদির্ষ্ট করে রেখেছে ম্যানেজমেন্ট।
চ্যাম্পিয়নস ট্রফির পর চোখের সংক্রমণে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজে খেলা হয়নি মোসাদ্দেক সৈকতের। সুস্থ হয়ে বিপিএল খেলেছেন কিন্তু পারফরেমেন্স আপ টু দ্য মার্ক ছিলো না। তাই জাতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার মানদণ্ড দিয়েছেন নির্বাচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ