• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরের রবিউল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে…..

সিসি নিউজ, ১২ জানুয়ারী: আগামীকাল ১৩ জানুয়ারি শনিবার হতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশ সহ অংশ নিচ্ছে আরো ১৫ টি দল।
প্রথমবারের মতো যুবাদের সবচেয়ে বড় এ আসরে খেলতে গিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের রবিউল হক। দলে খেলেন অলরাউন্ডার হিসেবে। অবদান রাখেন বল ও ব্যাট হাতে।
ইতিমধ্যে প্রস্তুতি হিসেবে খেলেছেন তিনটি ম্যাচ। নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন অনেকটাই। বল হাতে জ্বলে উঠেছেন ঠিকই কিন্তু ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠার সুযোগ হয়নি।
নিউজিল্যান্ড ওটাগো এ দলের বিপক্ষে খেলা দুই ম্যাচের একটিতে ৬ ওভার বল করে ১৬ রান খরচে তুলে নেন ৩ উইকেট। পরের ম্যাচ শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ৯.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
প্রস্তুতি ম্যাচে বল হাতে আলো ঝরালেও ব্যাট হাতে নিজেকে পরখ করার খুব একটা সুযোগ পাননি। প্রথম ম্যাচ ২ রানে আউট হওয়ার পর পরের দুই ম্যাচে ০ এবং ৬ রানে অপরাজিত থাকেন। আর পাকিস্তানের সাথে ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের রবিউলের ক্রিকেটে হাতেখড়ি হয় বড় ভাই রাশেদ এনামের হাত ধরে। সৈয়দপুরের স্বনামধন্য খেলোয়াড় মোহাম্মদ নাসিমের পরামর্শে বিভিন্ন লীগ খেলে অল্প বয়সেই রবিউল ছড়াতে থাকে আলো।
পরবর্তীতে ঢাকায় ফ্রেন্ডস ক্লাবের কোচ নাদিম সাজ্জাদের সান্নিধ্যে আসেন। মূলত তার হাত ধরেই রবিউলের এগিয়ে চলা শুরু।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়ানিজ পাড়ার বাসিন্দা এনামুল হক সরকারের সন্তান রবিউল। পিঠাপিঠি তিন ভাইবোনের মধ্যে সেই সবচেয়ে ছোট।
এ অবস্থায় রবিউলের মা-বাবা, ভাই ও প্রতিবেশীরা যোগাচ্ছেন সন্তানের প্রেরণা। রবিউল যেনো ভালো খেলে, দেশের সুনাম যেনো ছড়িয়ে যায় এটাই তাদের প্রত্যাশা।
রবিউল জানায়, “ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই। এজন্যে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, ইনশাল্লাহ”।
তিনি আরো জানান, “ইতিমধ্যে এখানকার আবহাওয়ার সাথে আমরা অনেকটাই মানিয়ে নিতে পেরেছি। এখন শুধু মাঠের লড়াইয়ে নিজেদের শতভাগ দেওয়ার পালা। আর তা করতে পারলেই আমরা ভালো অবস্থানে পৌছে যেতে পারবো বলে মনে করি”।
রবিউলরা লাল-সবুজের পতাকাকে এনে দিতে চায় গৌরবের জয়। তার সাথে সাথে ক্রিকেট পাগল এ জাতির মুখে ফুটাতে চায় বিজয়ের হাসি। এজন্যে সাইফ-আফিফের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ