• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বড় জয় দিয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

খেলাধুলা ডেস্ক, ১৩ জানুয়ারী: প্রথম ম্যাচেই দাপুটে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু করলো বাংলাদেশের যুবারা। নামিবিয়াকে ৮৮ রানে হারিয়েছে সাইফ হাসান নেতৃত্বাধীন দলটি।

শনিবার উদ্বোধনী দিনে বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে ৫০ ওভারের খেলা ২০ ওভারে গড়ায়। টস হেরে ব্যাট করে ১৯১ রানের টার্গেট দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করতে সক্ষম হয় আফ্রিকার দেশটি।

নামিবিয়া দলের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন ইবেন ভ্যান উইক। এছাড়া নিকল লোফটি-এয়াটন ২২ ও পিটরার বার্গার করেন ১১ রান। এছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেননি।

টাইগার যুবাদের হয়ে কাজী অনিক ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেছেন তৌহিদ হৃদয়। এর আগে ব্যাট হাতে নামিবিয়ান বোলারদের ওপর তাণ্ডব চালায় লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯০ রান করেন ডেমিয়েন রাইটের শিষ্যরা। ১৭ বলে ২৮ রান করেন ওপেনার পিনাক ঘোষ। অন্যদিকে ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম।

এদিকে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাইফ। ৫টি ছক্কা ও ৩টি বাউন্ডারি দিয়ে ঝড়ো এ ইনিংসটির জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন দলপতি। এছাড়া আফিফ হোসেন করেন ১১ রান। আর কোনো বল না খেলে অপরাজিত ছিলেন হৃদয়।

নামিবিয়ার হয়ে ডেওয়াল্দ নেল, শন ফোউচে ও বার্গার নেন একটি করে উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ