খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত পাকেরহাট বড়মাঠে বিকেলে মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খানসামা থানা ইনচার্জ অফিসার মোঃ আঃ মতিন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সাধারন সম্পাদক শাহজাহান পাটোয়ারী, প্রচার সম্পাদক আঃ সবুর, নারী বিষয়ক সম্পাদক বদরুন্নেসা প্রামাণিক বন্যা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম ও টুর্নামেন্টের সদস্যসহ প্রমুখ।
খেলায় ঢাকা মহিলা দল ৪-১ গোলে চট্টগ্রাম মহিলা দলকে পরাজিত করেন।