• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাথুরুকে বড় ব্যাবধানে হারালেন মাশরাফি

সিসি নিউজ, ১৯ জানুয়ারী: চণ্ডিকা হাথুরুসিংহেকে এক পলক ধরল ক্যামেরা। নিজেকে ড্রেসিংরুমের টিভি পর্দায় আবিষ্কার করে হাথুরু হেসেই দিলেন। অসহায়ের হাসি কাকে বলে এর সংজ্ঞা হয়ে থাকল সেই হাসি। শ্রীলঙ্কা তখন ৭ উইকেট হারিয়ে ফেলেছে। ম্যাচটা যেন ইনিংসের প্রায় অর্ধেক পথেই শেষ করে দিয়েছে বাংলাদেশের বোলাররা? নাকি আরও আগে? যখন ব্যাট হাতে বাংলাদেশ ৩২০ রান তুলল। এই শ্রীলঙ্কার কাছে ৩২১ করা তো ঝড়ের বেগে অ্যাডাম পিক-এ ওঠার মতোই ব্যাপার! শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৫৭ রানে অলআউট হয়ে হারল ১৬৩ রানে।

রানের ব্যবধানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। শ্রীলঙ্কা এর আগে কখনোই বাংলাদেশের কাছে ১০০ রানের ব্যবধানে হারেনি। সেই অভিজ্ঞতাও তাদের হলো নতুন করে। দুই দিনের ব্যবধানে জিম্বাবুয়ে ও বাংলাদেশের কাছে হেরে সিরিজেই কোণঠাসা হয়ে পড়ল হাথুরুর দল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের বোলিং শ্রীলঙ্কাকে রীতিমতো লজ্জা দিয়েছে তারা। প্রথম তিন উইকেটের দুটিই নিয়েছেন মাশরাফি। যদিও আবারও ব্যাটে বলে নায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ফিফটি করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। একটি সরাসরি থ্রোয়ে রান আউট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ