• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইগারদের বড় পরাজয়

খেলাধুলা ডেস্ক, ২৫ জানুয়ারী: কোনো উইকেট না হারিয়ে মাত্র ১১ দশমিক ৫ ওভারেই সহজ জয় তুলে নিল শ্রীলঙ্কা। অবশ্য জয়টা যে এমনই হবে সেটাতো বোঝা গিয়েছে আগেই, বাংলাদেশের ব্যাটিং শেষ হওয়ার পর পরই। লঙ্কানদের সামনে টাইগাররা দিয়েছিলো ৮৩ রানের সহজ টার্গেট। বিকেল না ফুরাতেই শেষ হয়ে গেল দিবা-রাত্রির এই ম্যাচটি।
টসে জিতে ব্যাট করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। মাত্র ৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ট্রাইনেশন সিরিজের শুরু থেকে যেভাবে দাপটের সাথে একে একে তিনটি ম্যাচে জিতেছিলো টাইগাররা, আজকে সেই দলেরই শোচনীয় পরাজয়ের সাক্ষি হলেন থাকলো মিরপুরের দর্শকরা। অর্ধেকেরও বেশি ওভার বাকি থাকতেই মাত্র ২৩ ওভারে একে একে পতন ঘটে ১০টি উইকেটের।
বাংলাদেশের পক্ষে শুধু মুশফিকুর (২৬) এবং সাব্বির (১০) দুই অঙ্কের ঘর ছুয়েছে। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান সাকিবের ৮। এ থেকেই দলের বাকিদের পারফরর্মেন্স বোঝা যায়। শ্রীলঙ্কার বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলো টাইগাররা। লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। এর আগে লঙ্কানদের কাছে ৭৬ রানে অল আউট হওয়ার রের্কড আছে। শনিবার টুর্নামেন্টের ফাইনালে এই দলটির মুখোমুখি হবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ