• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ১-০গোলে নাগেশ্বরী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সদর উপজেলার সর্বোচ্চ গোলদাতা মুন এবং রিতু সেরা খোলোয়াড় নির্বাচিত হোন।
রোববার বিকেলে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুলআলম, ফুটবল টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, এ্যড. আহসান হাবীব নীলু প্রমুখ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা টুর্ণামেন্টের আয়োজন করে। এই প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলাকে নিয়ে দুটি গ্রুপ ভাগ করে ১৮জানুয়ারি শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ