• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

খেলাধুলা ডেস্ক, ৪ ফেব্রুয়ারী: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় যুব টাইগাররা। সাউথ আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে কানাডা ও নামিবিয়াকে সহজে হারালেও হারতে হয় ইংল্যান্ডের কাছে। কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হারে শেষ হয় সেমিতে পৌঁছানোর স্বপ্ন।

তবে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন আফিফ হোসেন। ব্যাটে চার ফিফটিতে ৩৭৬ রান আর অফস্পিনে ৮ উইকেট। পেইস আর অ্যাকিউরেসিতে নজর কেড়েছেন কাজী অনিকও। নিয়েছেন ১০ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ