• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৮৭ খেলোয়াড়ের মধ্যে মোমিনুলই প্রথম

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির অসাধারন কীর্তি গড়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক।

চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন মোমিনুল। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ৮৭জন খেলোয়াড়ের মধ্যে মোমিনুলই প্রথম।

মোমিনুলের এই কীর্তি টেস্ট ইতিহাসের ৮৩তম ঘটনা।

সর্বশেষ এটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। গত বছরের আগস্টে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৪৭ ও অপরাজিত ১১৮ রান করেন হোপ।

আর এমন কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি। ১৯০৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৩৬ ও ১৩০ রান করেছিলেন বার্ডসলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ