• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: রাজ্জাক-তাইজুলের স্পিনে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট শ্রীলঙ্কা। তবে চ্যালেঞ্জটা নিতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। তামিম-মুমিনুল-মুশফিককে দ্রুত হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। বাউন্ডারিতে ইনিংস শুরু করেন তামিম। পরের বলেই লাকমালকে ক্যাচ দিয়ে ফিরেছেন টাইগার ওপেনার। চট্টগ্রামে দুই সেঞ্চুরি করা মুমিনুল রান আউটের শিকার। বল ছেড়ে বোল্ড হয়েছেন মুশফিক। এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলে ১৯ রানে ইমরুলকে ফেরান দিলরুয়ান পেরেরা। রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি ইমরুল। ২০ ওভারে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। স্বাগতিকরা পিছিয়ে আছে ১৬৬ রানে। ব্যাটিংয়ে অপরাজিত আছেন লিটন দাশ(২৪) ও মেহেদি মিরাজ(৫)। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে শুরু থেকে চাপে রাখেন রাজ্জাক ও তাইজুল। চার বছর পর ফিরে আলো ছড়িয়েছেন রাজ্জাক। প্রথম সেশনে ৪ উইকেটের তিনটি নেন এই বাঁ হাতি। দ্বিতীয় সেশনে আরও চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে বেশিক্ষন টেকেনি লঙ্কান ইনিংস। চারটি করে উইকেট নেন রাজ্জাক-তাইজুল। মুস্তাফিজের শিকার ২ উইকেট। কুশাল মেন্ডিস ৬৮ আর রোশান সিলভা করেন ৫৬ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ