• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টি-টোয়েন্টিতে টাইগার শিবিরে পাঁচ নতুন মুখ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলো আজ। সফরকারীদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ১৫ ও ১৮ ফেব্রুয়ারি।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নতুন মুখ পাঁচ তরুণ ক্রিকেটার।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব। প্রথম টি-টোয়েন্টির জন্য তাকেই অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিরেছেন পেসার আবু হায়দার।
১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ হলেন তারা হলেন আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন। এদের যে কারও অভিষেক হতে পারে!
সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ স্কোয়াড:  সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ