• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেকর্ড গড়েও হারলো বাংলাদেশ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়েও হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৯৩। কিন্তু তা করেও হার এড়াতে পারেনি দলটি। ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.৪ ওভারেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।
টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার ব্যাটে দাপুটে শুরু করে শ্রীলংকা। পঞ্চম ওভারে স্বাগতিকদের মূল্যবান ব্রেকথ্রু এনে দেন অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু। মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন গুনাথিলাকা (১৫ বলে ৩০)। দলীয় ৫৩ রানে  ভাঙে কুশল মেন্ডিসের সঙ্গে ৫৩ রানের উদ্বোধনী জুটি। এরপর নিজের প্রথম ওভারেই আঘাত হানেন আরেক অভিষিক্ত আফিফ হোসেন। সাজঘরে ফেরান ফিফটি তোলা কুশলকে। আর উপল থারাঙ্গাকে ৪ রানে নাজমুল ফেরালেও , সানাকাকে ফেরাতে পারেনি কেউ। তার ব্যাটেই কপাল পুড়েছে টাইগারদের। তিনি করেন ২৪ বলে ৪২ রান। মাঝখানে ডিকাওয়েলাকে ১১ রানে রুবেল বিদায় করলেও থিসারা পেরেরার ঝড় থামাবে কে? তিনি করেছেন ১৮ বলে ৩৯ রান। তাতে জয়টা সহজেই আসে লঙ্কানদের।
এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ৫ উইকেটে ১৯০ রান। শ্রীলংকার বিপক্ষে টাইগারদের আগের সর্বোচ্চ ছিল ২০১৩ সালে পাল্লেকেলেতে করা ৭ উইকেটে ১৮১ রান।
ক্যারিয়ারে প্রথম পঞ্চাশ ছুঁয়ে সৌম্য ফিরেন ৫১ রান করে। আগের সেরা ৫০ ছাড়িয়ে মুশফিক অপরাজিত থাকেন ৬৬ রানে। দুই জনের ফিফটিতে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ