• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: বর্তমান সময়টা খুব ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের।  হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না টিম টাইগাররা।  শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে তারা।

ঘুরে দাড়ানোর লক্ষে আজ রবিবার সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়। সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল।  আজ তিনি খেলছেন।  সঙ্গে অভিষেক হচ্ছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।

গত ১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম ম্যাচ।  ওই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৩ রান করেছিল। কিন্তু পরে শ্রীলঙ্কা ছয় উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল।  গত মাসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

আজ প্রথমবারের মতো সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ খেলছে বাংলাদেশ।  এর আগে ২০১৪ সালে এই ভেন্যুতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল।

শ্রীলংকা স্কোয়াড-
নিরোশান ডিকওয়েলা, আমিলা আপনসো, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, আশিথা ফার্নান্দো, দানুশকা গুনাথিলাকা, শিহান মাদুশাংকা, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, দাশুন শানাকা, উপুল থারাঙ্গা, ইসুরু উদানা, জেফরি ভ্যান্ডারসে।

বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান,  রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান, জাকির হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ