• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

২১১ করতে হবে বাংলাদেশকে

সিসি নিউজ, ১৮ ফেব্রুয়ারী: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২১১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করে লঙ্কানরা তুলেছে ৪ উইকেটে ২১০ রান।

ব্যাটিং সহায়ক উইকেটে টসে হেরেও ঝড়ো সূচনা করে শ্রীলঙ্কা। দুই ওপেনারের ব্যাটে চড়ে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৬৩ রান তুলে ফেলে দিনেশ চান্দিমালের দল।

উদ্বোধনী জুটিটা এরপরও থামেনি। দানুশকা গুনাথিলাকা আর কুশল মেন্ডিসের জুটিটি কিছুতেই ভাঙা যাচ্ছিল না। অবশেষে পার্টটাইমার সৌম্য সরকারকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বল হাতে নিয়ে প্রথম ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন সৌম্য। গুনাথিলাকাকে ফিরিয়ে ৯৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ডানহাতি এই মিডিয়াম পেসারকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন লঙ্কান এই ব্যাটসম্যান। ৩৭ বলে ৪২ রান করেন তিনি।

ব্যাটিং সহায়ক উইকেটে অভিষেক ম্যাচ খেলতে নামা আবু জায়েদ রাহির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের বাকি বোলারদের মতোই। প্রথম দুই ওভারে মারও খেয়েছিলেন এই পেসার। তবে দারুণভাবে ফেরেন তৃতীয় ওভারে। তুলে নেন ভয়ংকর থিসারা পেরেরার উইকেটটি।

১৭ বলে ৩১ রান করা থিসারা পেরেরা রাহিকে তুলে মেরেছিলেন মিড অনে, বাউন্ডারিতে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন সৌম্য সরকার।

এরপর লঙ্কান দলের আরেক ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪২ বলে ৭০ রান করেন মেন্ডিস। ১২ বলে ২৫ করে ইনিংসের শেষ ওভারে এসে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন উপুল থারাঙ্গা। তবে ততক্ষণে লঙ্কানদের রান দুইশ পার হয়ে গেছে।

এদিকে, চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। আজ তিনি খেলছেন। সঙ্গে অভিষেক হয়েছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ