• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

খেলাধুলা ডেস্ক, ২০ ফেব্রুয়ারী: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হলেও বসে থাকার সময় পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কয়েকদিন পরই শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। এই সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে সাকিব আল হাসানের দল।

আগামী ৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি। তবে সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ নামবে ভারত।

সিরিজে লিগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে।

সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৪ মার্চ আবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লিগ পর্বে টাইগারদের শেষ ম্যাচ ১৬ মার্চ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

‘নিদাহাস ট্রফি’ বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:-

৬ মার্চ : ভারত-শ্রীলঙ্কা

৮ মার্চ : বাংলাদেশ-ভারত

১০ মার্চ : বাংলাদেশ-শ্রীলঙ্কা

১২ মার্চ : ভারত-শ্রীলঙ্কা

১৪ মার্চ : বাংলাদেশ-ভারত

১৬ মার্চ : বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং ১৮ মার্চ: ফাইনাল।

সবগুলো ম্যাচ কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ