• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে নীলসাগর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী: নীলসাগর টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সৈয়দপুর ক্রিকেট ক্লাব ২১ রানে জিতেছে। নীলফামারীর নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি টস জিতলেও তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১২৩ রানের লক্ষ্যমাত্রা দেয় সৈয়দপুর ক্রিকেট একাডেমি। জবাবে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি। উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শামীম হোসেন।
বৃহস্পতিবার সকালে নীলফামারী হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, অতিরিক্ত সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু, নীলসাগর টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রচার কমিটির আহবায়ক তামজিদুল আলম শাসন বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সুজন পোল্ট্রি অ্যান্ড ফিশ কেয়ারের ব্যবস্থাপক আওরঙ্গজেব সুজন, নীলসাগর গ্রুপের নির্বাহী বিভাগের কর্মকর্তা নুরে আলম ছিদ্দিক উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাবাহাত আলী সাব্বু।
নীলসাগর টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রচার বিভাগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তামজিদুল আলম শাসন জানান, চারটি গ্রুপে ঢাকাসহ বিভিন্ন জেলার ১২টি দল অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ