• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশরাফিকে জড়িয়ে ধরে কাঁদলো কিশোর

খেলাধুলা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বসে আছেন মঞ্চে। চলছে অনুষ্ঠান। এরই মাঝে হঠাৎ করে লাফ দিয়ে মঞ্চে ওঠে পড়ে এক কিশোর। হতচকিয়ে যান পুলিশসহ আয়োজকরা। সঙ্গে সঙ্গেই কিশোরটিকে আটকাতে ঝাপটে ধরেন কয়েকজন। কিন্তু সেই কিশোরকে কোনভাবেই আটকে রাখা যাচ্ছিল না। একটু দূরে বসা মাশরাফির কাছে যেতে শেষ পর্যন্ত হাউমাউ করেই কেঁদে ফেলে কিশোরটি।

ভক্তের আকুতি বুঝতে পারলেন নড়াইল এক্সপ্রেস। উঠে গিয়ে সবাইকে সরিয়ে দাঁড়ালেন কিশোরটির সামনে। সঙ্গে সঙ্গেই সে ঝাঁপিয়ে পড়লো প্রিয় ক্রিকেট তারকার বুকে। জড়িয়ে ধরার পর তার কান্না আরও বেড়ে গেল। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন মাশরাফি।

শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘তারুণ্যের হাট’ নামক একটি সংস্থার ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মধুর পরিস্থিতিতে পড়েন মাশরাফি।

মাশরাফি যতক্ষণ ছিলেন সেই অনুষ্ঠানে ততক্ষনই মাতিয়ে রেখেছিলেন ভক্তদেরকেও। অনুষ্ঠানে বক্তব্যও দেন এই টাইগার অধিনায়ক। তাকে নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন কুইজ।

এ ছাড়া গুণীজন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাশরাফিকে নিয়ে হয়েছে সেলফি উৎসবও।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ। এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ তারুণ্যের হাট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ