• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরের বিশেষ প্রস্ততি ক্যাম্পে সৈয়দপুরের রবিউল

সিসি নিউজ, ২৭ ফেব্রুয়ারী: ওয়ালশের পাঠশালায় সৈয়দপুরের রবিউল হক। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) থেকে মিরপুরে শুরু হয়েছে ১৯ জন খেলোয়াড়কে নিয়ে আট দিনের বিশেষ বোলিং প্রস্ততি ক্যাম্প। সেখানে ১৪ জন পেস বোলারদের সাথে আছেন ৫ জন ব্যাটসম্যান। ওই ক্যাম্পের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন কোর্টনি ওয়ালশ। ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে থাকা পেসাররা সহ দলে ডাক পেয়েছিলো কিছু নতুন মুখও।
অনেকদিন ধরেই দলের বাহিরে থাকা তাসকিন আহমেদ আছেন এই ক্যাম্পে। তরুন বোলারদের মধ্যে আছেন কাজী অনিক, হাসান মাহমুদ, হোসেন আলী, রবিউল হক, খালেদ আহমেদ।
ঢাকা প্রিমিয়ার লীগে শেখ জামাল ধানমন্ডির হয়ে অভিষেক হয়েছিলো সৈয়দপুরের এই তরুন পেসার রবিউল হকের। তিনি নিজের বোলিং দাপটে ৪ ম্যাচে তুলে নেন ১০টি উইকেট।

তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, সাইফ উদ্দিন, রুবেল হোসেন, এবাদত হোসেনদের মতো বোলার এবং ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হাসান ও সাব্বির রহমানদের মতো ব্যাটসম্যানদের সাথে ক্যাম্পিং করার সুযোগ পেয়েছেন রবিউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ