সিসি নিউজ, ২ মার্চ: সৈয়দপুরে জাওয়াদুল হক গোল্ডকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল আজ। সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ ও পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক, সাবেক মেয়র আখতার হোসেন বাদল, আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাবু, প্রয়াত জাওয়াদুল হকের আমেরিকা প্রবাসী সন্তান আসিফুল হক সুমন সহ অন্যান্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী।
টুর্নামেন্টের আয়োজন করেছেন জাওয়াদুল হক ফাউন্ডেশন।
টুর্নামেন্টে সৈয়দপুরের ১০টি দল সহ মোট ১৬টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সৈয়দপুরের এসেক্স ক্লাব মুখোমুখি হয় ঢাকার ফ্রেন্ডস ক্লাবের।
