• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেলেন সাকিব

খেলাধুলা ডেস্ক, ৩ মার্চ: শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। ইনজুরির কারণে নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। বদলি হিসেবে ডাকা হয়েছে লিটন দাসকে। সাকিবের অনুপস্থিতে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। উন্নত চিকিৎসার জন্য এই সপ্তাহে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে সাকিবকে।
নিদাহাস ট্রফির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা অধিনায়ক সাকিব ও ওয়ালশের। তার আগে ড্রেসিং রুমে এই দুজনের আলোচনা চললো বেশ কিছুক্ষণ। খালি চোখে মনে হবে টুর্নামেন্টের পরিকল্পনা করছেন। তবে বিষয়টা পরিস্কার হলো, ওয়ালশ সংবাদ সম্মেলনে আসার পর।
থাইল্যান্ডে চিকিৎসা করেও আঙুলের চোটেরউন্নতি হয়নি। তাইতো দলের সাথে যাচ্ছেন না টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিবকে নিয়ে কোন তাড়াহুড় করতে চায়না বিসিবি। সঠিক চিকিৎসা করে, পুরো ফিট সাকিবকে চায় বোর্ড। তাইতো উন্নতি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাকিবের ফিজিওথেরাপি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ