• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিরোপা লড়াইয়ে বাংলাদেশ-ভারত

সিসি নিউজ, ১৮ মার্চ: শ্রীলংকায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল আজ। বাংলাদেশ-ভারত শিরোপা লড়াইয়ের এ ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-২০ তে ভারতের সাথে সাতবার দেখা হলেও জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনও কোনো প্রতিযোগিতার শিরোপাও জিততে পারেনি টাইগাররা। তাই আজ জিতলে খুলে যাবে ফাইনালের গেরোও।

এর আগে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে যতবারই ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিবারই পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের হতাশায়। ঢাকায় ২০১৬ এশিয়া কাপের ফাইনালে এই ভারতই ছিল বাংলাদেশের ঘাতক। ওই বছরই বাঙ্গালোরে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে এক রানের সেই অবিশ্বাস্য হারের দুঃস্মৃতি আজও তাড়া করে টাইগারদের।

আশার কথা হল, সিরিজে নিজেদের আগের ম্যাচেই স্নায়ুচাপের সবচেয়ে বড় পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ। শুক্রবারের টানটান উত্তেজনার সেই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের এই টিকিট পেয়েছে টাইগাররা।মানসিক বাধার দেয়াল গুঁড়িয়ে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই টাইগাররা আজ বাংলাদেশের ক্রিকেটীয় গৌরবগাথায় আরেকটি নতুন অধ্যায় যুক্ত করার মিশনে নামবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ