• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বল টেম্পারিং: স্মিথকে শাস্তি দিলো আইসিসি

খেলাধুলা ডেস্ক, ২৫ মার্চ: টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক টেস্টের জন্য নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। একইসঙ্গে কেপটাউন টেস্টের পুরো ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্মিথ জানিয়েছেন, ব্যাটসম্যান ক্যামেরন ব্যাংক্রফট লিডারশিপ গ্রুপ এর পরিকল্পনা অনুযায়ী সুবিধা পেতে বল টেম্পারিং করেছেন। দোষ স্বীকার করে নেয়ার পর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না স্মিথ। টেম্পারিংয়ে জড়িত থাকা ব্যাংক্রফট এর ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেয়া হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, স্মিথ গুরুতর প্রকৃতির অপরাধে দোষী সাব্যস্থ হয়েছেন। যা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থি। অধিনায়ক স্টিভ স্মিথকে পুরো দায় নিতে হবে। তাই তার উপর নিষেধাজ্ঞাই যথাযথ শাস্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ