• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারোত্তোলন প্রতিযোগিতা ৫৬ বর্ডার গার্ড চ্যাম্পিয়ন

সিসি নিউজ, ১২ এপ্রিল: ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলফামারীর ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ভারোত্তোলন প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
এতে ৫টি স্বর্ণ ও ১টি রৌপ্য পেয়ে ৫৬ বিজি ব্যাটালিয়ন, নীলফামারী চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে ১৫ বিজি ব্যাটালিয়ন, লালমনিরহাট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সিপাহী দুর্জয় হাজং শ্রেষ্ঠ নবীন এবং সিপাহী সন্তু চাকমা শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।
৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার গণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশ নেয়।
গত ৮ এপ্রিল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ