• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা

সিসি নিউজ, ১৪ এপ্রিল: আবহমান বাংলার জনপ্রিয় ‘ লাঠি’ খেলা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এই জনপ্রিয় খেলার আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন।
বছরের প্রথম দিন শনিবার বিকালে জেলা শহরের পৌর মাঠে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন ও চওড়াবড়গাছা ইউনিয়নের লাঠি খেলোওয়াড় গণ।
কালের বিবতর্নে আর সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে হারাতে বসা আবহমান বাংলার জনপ্রিয় এই খেলা দেখতে পৌর শহরের প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে শিশু, কিশোরসহ নানা বয়সী অন্তত কয়েক হাজার মানুষ ভীড় জমায় পৌর মাঠে।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ