• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্ব একাদশে সাকিব-তামিম

খেলাধুলা ডেস্ক, ২৩ এপ্রিল: ৩১ মে লডর্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে বিশ্ব একাদশ। বিশ্ব একাদশে টাইগারদের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
সাকিব-তামিম ছাড়া আফগানিস্তানের রাশিদ খান আছেন বিশ্ব একাদশে। এউইন মরগ্যানকে অধিনায়ক করা হয়েছে। গত বছর লাহোরে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন তামিম। শাহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরার অংশগ্রহন আগেই নিশ্চিত করেছিল আইসিসি।
এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে দলে আছে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলসের মতো তারকারা। এই ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা দিচ্ছে আইসিসি।
ম্যাচ থেকে যে অর্থ আয় হবে, তা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম সংস্কারের কাজে ব্যয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ