• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারী পুলিশ প্রিমিয়ার লীগে পদ্মা ক্রিকেট দল চ্যাম্পিয়ন

নীলফামারী প্রতিনিধি, ১ মে: নীলফামারী পুলিশ প্রিমিয়ার লীগের (এন.পি.পি.এল) ফাইনাল খেলায় পদ্মা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকালে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে মেঘনা ক্রিকেট দলকে ২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় পদ্ম ক্রিকেট দল।
ওই ফাইনাল খেলায় মেঘনা ক্রিকেট দল টচে জিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পদ্মা ক্রিকেট দলকে।
ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারের খেলায় ১৫ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে পদ্মার সংগ্রহ ১১২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে মেঘনা ক্রিকেট দল সংগ্রহ করে ৮৪ রান।
খেলা শেষে সন্ধ্যার দিকে সেখানে চ্যাম্পিয়ন পদ্মা ক্রিকেট দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. আলতাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার, আর.ও. আই. আবু নাসের রায়হান, নীলফামারী পুলিশ লাইনের আর.আই মিনহাজ খন্দকার প্রমুখ।
নীলফামারী পুলিশের আর.ও-ওয়ান আনোয়ার হোসেন বলেন, নীলফামারী জেলা পুলিশের সদস্যদের নিয়ে তিনটি এবং আর্ম পুলিশের সদস্যদের নিয়ে একটি দল মিলে ৪টি ক্রিকেট দল নিয়ে গত ২২ এপ্রিল নীলফামারী পুলিশ লাইন মাঠে এন.পি.পি.এল (নীলফামারী পুলিশ প্রিমিয়ার লীগ) ক্রিকেট শুরু হয়। সোমবার ফাইনাল খেলার মাধ্যমে এ লীগের পরিসমাপ্তি ঘটে।
অংশ নেয়া দলগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তা। এদের মধ্যে আর্ম পুলিশের দলটির নাম তিস্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ