• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

দক্ষিণ এশিয়ান ‍জুনিয়র অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ০৭ মে: শ্রীলঙ্কার কলম্বোতে দক্ষিণ এশিয়ান ‍জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪X১০০ মিটার রিলেতেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

কলম্বোয় রবিবার ৪ মিনিট ১০ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার রিলের দৌড় শেষ করেন বাংলাদেশের হয়ে খেলা সানিয়া, শিউলি, জান্নাতুল ও রুপা খাতুন।

প্রথম পদক এসেছিল মেয়েদের ৪X১০০ মিটার রিলে থেকে। দ্বিতীয় পদকও রিলেতে, মেয়েদের ৪X৪০০ মিটারে। বাংলাদেশকে দুটি পদকই উপহার দিয়েছেন সানিয়া, শিউলি, জান্নাতুল ও রুপা খাতুন।

অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বলেছেন, চারজন অ্যাথলেট আমাদের দুটি ব্রোঞ্জ এনে দিয়েছে এতে ফেডারেশন খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ