• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত

খেলাধুলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে খেলা দেখতে আসা প্রায় তিন হাজার আর্জেন্টাইন সমর্থকের উপর বিধি-নিষেধ আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পূর্ব অভিজ্ঞতার নিরিখে আর্জেন্টাইন সমর্থকদের ওপর খড়গ আসতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে একটি চুক্তি হয়েছে। সেখানে স্পষ্টভাবে রাশিয়া জানিয়ে দিয়েছে বিতর্কিত কোন সমর্থককে তারা অনুমোদন দেবে না। বিশেষ করে বারাস ব্রাভাস গ্রুপের কোনো সদস্যকে জুনে কোন স্টেডিয়ামে প্রবেশে বাঁধা দেয়া হবে।

আর্জেন্টাইন ফুটবল ম্যাচের নিরাপত্তা পরিচালক গুইলারমো মাডেরো জানিয়েছেন অন্তত চারশত আর্জেন্টাইন সমর্থকের নামের একটি তালিকা রাশিয়ার কাছে দেয়া হয়েছে যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেনা। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

আর্জেন্টাইন সরকারও বারাস ব্রাভাসদের রুখতে রাশিয়ায় ছয়জন নিরাপত্তা কর্মকর্তাকে প্রেরণ করেছে। স্থানীয় ম্যাচগুলোতে এই গ্রুপের সদস্যরা প্রায়ই সমস্যার সৃষ্টি করে। তারা রাশিয়া গেলেও কোন ভেন্যুতে প্রবেশ করতে পারবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ