• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

খেলাধুলা ডেস্ক: টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হলো জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।

শনিবার কিয়েভে ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে জিতেছে জিদানের দল। করিম বেনজেমার গোলে এগিয়ে যায় দলটি। লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে। বদলি নেমে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেন গ্যারেথ বেল।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতের পর থেকে সবার আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ। দুজনের কেউই কিয়েভে শিরোপার লড়াইয়ে জ্বলে উঠতে পারলেন না। রোনালদো কঠিন পরীক্ষা নিতে পারেননি লিভারপুলের রক্ষণভাগের। আর আধ ঘণ্টা যেতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। দুই তারকার নিভে যাওয়ার দিনে গ্যারেথ বেল জ্বলে উঠলেন।

অবশ্য শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতে। ২৩ মিনিটে আলেক্সান্দার আরনল্ড জোরালো শট নিলেও রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস আটকে দেন। তার দুই মিনিট পর লিভারপুল বড় ধাক্কা খায় সালাহর কাঁধের চোটে। সার্জিও রামোসের কঠিন চ্যালেঞ্জের মুখে কেঁদে মাঠ ছাড়তে হয় তাকে। তার ৭ মিনিট পর দানি কারভাহালকে ইনজুরিতে হারায় রিয়াল।

বিরতির দুই মিনিট আগে রোনালদোর শক্তিশালী হেড লিভারপুল গোলরক্ষক রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান করিম বেনজিমা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাতিল হয়।

দুই দলের কেউই গোলের দেখা পায়নি প্রথমার্ধে। বিরতির পর তৃতীয় মিনিটে ইস্কোর দুর্দান্ত শট ক্রসবারে লাগে। ৫১ মিনিটে গোলরক্ষকের ভুলে বেনজিমা গোলমুখ খোলেন। অবশ্য রিয়াল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৪ মিনিট পর লভরেনের হেডে আলতো ভলিতে সমতা ফেরান সাদিও মানে।

৬৩ মিনিটে ইস্কোর বদলি নামার ২ মিনিট ২ সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করেন বেল। ওয়েলস তারকা ৮৩ মিনিটে গোল করে রিয়ালের হ্যাটট্রিক শিরোপায় বড় অবদান রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ