• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তবু আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না মেসি

খেলাধুলা ডেস্ক, ৩০ মে:  আর্জেন্টিনা তাকিয়ে আছে তার দিকে। ১৯৮৬ সালের পর লাতিন আমেরিকার দেশে আবারও ফুটবল আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন সারথী তিনি। বিশ্বকাপের আগে সেই মেসিকেই পাওয়া গেছে চেনা ছন্দে। আশায় আরও বুক বেঁধেছেন আর্জেন্টাইনরা। যদিও যাকে ঘিরে স্বপ্ন, সেই মেসি নিজেদের ফেভারিট মানছেন না মোটেও। তিনি শুধু ‘সুন্দর সম্ভাবনা’ দেখছেন আলবিসেলেস্তেদের।

২০১৪ সালে শিরোপা জেতার মঞ্চে ওঠেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চার বছর পর আবারও নামতে যাচ্ছেন অধরা ট্রফিটা জেতার মিশনে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে নেমেছিলেন হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার পাওয়া ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিকের সঙ্গে সের্হিয়ো আগুয়েরোকে দিয়ে করিয়েছেন একটি গোল। রাশিয়ায় যাওয়ার আগে ৯ জুন ইসরায়েলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এরপর ‘ডি’ গ্রুপে ফুটবল মহাযজ্ঞে নামবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে।

রাশিয়ার আসরে নিজেদের মোটেও ফেভারিট মানছেন না মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘সবার প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমরা সবার ভালোবাসা অনুভব করি। বিশ্বকাপ জেতার স্বপ্ন যেমন সবাই দেখে, আমরাও সেই লক্ষ্য নিয়েই যাব রাশিয়ায়। আমরা প্রার্থী (ফেভারিট) নই, তবে খুব ভালো অবস্থায় আছি ও দিনে দিনে উন্নতি করছি।’

এবারের দলের ওপর পূর্ণ আস্থা আছে আর্জেন্টাইন অধিনায়কের, ‘আমাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। যে কোনও দলের সঙ্গে সমান লড়াই চালানোর শক্তি আছে আমাদের।’ এই মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়েই ভাবনা মেসির, ‘বিশ্বকাপে যুক্তি দিয়ে সবসময় সবকিছু হয় না। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জয়, যা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের মানসিকভাবে শান্তি দেবে।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, ‘এতে কারও সন্দেহ নেই যে, আমাদের সম্ভাব্য সবটুকু দিয়ে চেষ্টা করতে যাচ্ছি।’

নিজেদের ফেভারিট না মানলেও চমৎকার এক বিশ্বকাপের প্রত্যাশা মেসির, ‘আমরা চমৎকার একটি স্কোয়াড নিয়ে যাচ্ছি, যেখানে দলীয়ভাবে ও ব্যক্তিগত পর্যায়ে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আমাদের সামনে সুন্দর সম্ভাবনা অপেক্ষা করছে, আর সেদিকেই তাকিয়ে আছি।’ গোল ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ