• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিসি নিউজ, ০৩ জুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। এর সুবাদে রাত সাড়ে ৮টায় ব্যাট হাতে মাঠে নামবে আফগানরা।

টি-২০ র‌্যাকিংয়ে বাংলাদেশ থেকে দুই ধাপ এগিয়ে আছে তারা। প্রস্তুতি ম্যাচেও তারা এগিয়ে থাকার প্রমাণ দিয়েছে। আট উইকেটে জিতেছে তারা। তাই তাদের রুখে দিতে হলে আজ বাংলাদেশের একাদশ গড়তে হবে অনেক হিসাব-নিকাশ করে।

চোটের কারণে ইতোমধ্যে দল থেকে বাদ পড়েছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। তার না থাকা বাংলাদেশ দলের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ। তার জায়গা নেয়ার মতো কেউ নেই।

আজ পেস বিভাগে জায়গা পেতে পারেন রুবেল হোসেন। তার সঙ্গী হতে পারেন আবু হায়দার রনি।

ব্যাটিংয়ে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পার্টনার হতে পারেন লিটন দাস। লোয়ার মিডল অর্ডারে সাব্বির রহমানের সাথে থাকতে পারেন প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ শাহজাদ, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, শারাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ