• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আফগানদের কাছে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ০৪ জুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

তালগোল পাকানো ব্যাটিংয়ে লক্ষ্যের ধারে কাছে যেতে পারলো না বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিংও করতে পারলো না। দেরাদুনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয় পেল আফগানিস্তান।

১৯তম ওভারের শেষ বলে আবু জায়েদকে ফিরিয়ে বাংলাদেশকে ১২২ রানে গুটিয়ে দেন করিম জানাত। আফগানিস্তান পায় ৪৫ রানের দারুণ জয়।

বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও অনুজ্জ্বল বাংলাদেশ। তাতে বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ।

তামিম ইকবালের গোল্ডেন ডাকে শুরু থেকেই উল্টো পথে যায় বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে কিছুটা সময়ের জন্য ম্যাচে ফেরে তারা। মাঝখানে লড়াই করেন মাহমুদউল্লাহ। কিন্তু দলের পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।

নিজের প্রথম দুই বলে দুই উইকেট নেওয়া রশিদ শেষটায় গড়ে দিলেন ব্যবধান। তিনি আক্রমণে আসার পর যেন বদলে গেল আফগানদের বোলিং। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারাল মাত্র ১৪ রানে।

১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। পেসার শাপুর জাদরান ৩ উইকেট নেন ৪০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (লক্ষ্য ১৬৮) ১৯ ওভারে ১২২ (তামিম ০, লিটন ৩০, সাকিব ১৫, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ২৯, সাব্বির ০, মোসাদ্দেক ১৪, হাসান ৫, নাজমুল ৪*, রুবেল ০, আবু জায়েদ ১; মুজিব ১/২০, শাপুর ৩/৪০, নবি ২/২১, করিম ১/২৭, রশিদ ৩/১৩)

ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ