• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী দল

খেলাধুলা ডেস্ক, ০৯ জুন: এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক দেশটির বিপক্ষে ৭১ রানের জয়ে প্রথমবারের মতো এশিয়ার নারী ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনালে নিশ্চিত করলো সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। 

আজ শনিবার কুয়ালালামপুরে চলমান এই টুর্নামেন্টে ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করতে সক্ষম হয় মালয়েশিয়ার নারীরা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক উইনি ফ্রেড দুরাইসিংহাম।

এদিন টস জিতে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেয়া বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা ৫৪ বলে ৪৩, আয়েশা রহমান ২৭ বলে ৩১ ও ১২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন। মালয়েশিয়ার দুরাইসিংহাম দুটি ও শাশা আজমি নেন একটি করে উইকেট।

চলতি আসরে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা দেখায় সালমার দল। এর পর থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে চলে যায় বাঘিনীরা।

আগামীকাল রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ২০ ওভারে ১৩০/৪ (শামিমা ৪৩, আয়েশা ৩১, ফারজানা ৭, সানজিদা ১৫, ফাহিমা ২৬*, জাহানারা ২*; দুরাইসিঙ্গাম ২/১৯, শাশা ১/২৯)।

মালেয়েশিয়া: ২০ ওভারে ৬০/৯ (দুরাইসিঙ্গাম ১৭, ইয়াকপ ১১; জাহানারা ১/৯, সালমা ১/৯, নাহিদা ১/১৩, খাদিজা ১/৮, রুমানা ৩/৮, ফাহিমা ০/৯)

ফল: বাংলাদেশ ৭০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শামিমা সুলতানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ