• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাত পোহালে বিশ্বকাপ

সিসি ডেস্ক, ১৩ জুন: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনার পারদ ততোই চড়ছে। রাত পোহালেই পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ফিফা বিশ্বকাপের। প্রিয় দল নিয়ে সমর্থকদের যেমন রয়েছে বাড়তি উচ্ছ্বাস তেমনি উদ্ধোধনী অনুষ্ঠান নিয়েও আগ্রহের কমতি নেই। প্রতিবারের মতো এবারো বিশ্বকাপের উদ্বোধনী দিনে মঞ্চ মাতাবেন বড় বড় তারকারা।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বসছে উদ্বোধনী অনুষ্ঠান । এটি রাশিয়ার জাতীয় স্টেডিয়াম যেখানে শুধু উদ্বোধনী ম্যাচই নয় ফিফা বিশ্বকাপের শেষ পর্বও অনুষ্ঠিত হবে । এটি রাশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যেখানে একসঙ্গে প্রায় ৮০ হাজার দর্শকের ঠাঁই হয়। এই স্টেডিয়ামেই মাইকেল জ্যাকসন, মেটালিকা, মেডোনার মত বিশ্বখ্যাত তারকারা দর্শকদের মাতিয়েছেন।
ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া এবারের টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং “লিভ ইট আপ'” দিয়েই শুরু হবে এবারের আসরের উদ্ধোধনী অনুষ্ঠান। সাথে মনোমুগ্ধকর নাচ আর আতশবাজিতো থাকছেই।
সঙ্গীত পরিবেশন করবেন পপ আইকন খ্যাত রবি উইলিয়ামস। পরিবেশনায় আরো অংশ নেবেন রাশিয়ার গায়িকা আইদা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় রোনালদো। এবারের আসরে চোখ ধাঁধানো আয়োজনের পাশাপাশি থাকছে নাচ আর গান যা স্বাগতিক দেশ রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
জানা গেছে, লুঝনিকি স্টেডিয়ামের পাশাপাশি একই সময়ে মস্কোর রেড স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে কনর্সাট আয়োজন করা হয়েছে। যেখানে পরিবেশনায় থাকবেন বর্ষীয়ান স্প্যানিস শিল্পী প্ল্যাসিদো দোমিংগো ও খন দিয়েগো ফ্লোরেজের মত শিল্পীরা।
আগের আসরে ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর মাতিয়েছিলেন সংগীতশিল্পী পিটবুল ও শাকিরা।
বাংলাদেশ সময় কাল বুধবার রাত নয়টায় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে সৌদি আরবের ম্যাচের মধ্য দিয়েই মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ