• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্মঘাতি গোলে ইরানের জয়

খেলাধুলা ডেস্ক, ১৫ জুন: যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আত্মঘাতি গোলে কপাল পুড়ল মরক্কোর। বদলি হিসেবে নামা আজিজ বুহাদ্দুজের আত্মঘাতি গোলে শেষ পর্যন্ত ১-০ গোলে ইরানের কাছে হেরেছে আফ্রিকার দলটি।
বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয় পেল ইরান। অবশ্য ৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানিয়ানরা। মরক্কোর গোলরক্ষককে একা পেয়ে শট নেন সরদার আজমুন। সে শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন মুনির মোহামেদি। ফিরতি বলে আলিরেজা জাহানবখশ দুর্দান্ত শট নিলেও মোহামেদি গোল সেভ করতে সক্ষম হন।
দুই অর্ধেই বল দখলে এগিয়ে ছিল মরক্কো, শট নেওয়াতেও তারা। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণও ছিল মরক্কোর কাছে। ডি-বক্সে উড়ে আসা বলে দুবার শট নিয়েও বল জালে পাঠাতে পারেনি দলটি। দু’দলই অনেক ফাউল করেছে। ৯৬ মিনিটের ম্যাচে ৩৬টি ফাউল হয়। তবে মাত্র ৪টি হলুদ কার্ড দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ