• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সিসি ডেস্ক, ১৯ জুন: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন ডান-হাতি পেসার আবু জায়েদ রাহি।

অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও টেস্ট দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তবে স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট দিয়ে ক্যারিবীয় সফর শুরু করবে টাইগাররা।

৪ জুলাই অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাইম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজে রওনা দেবে ২৩ জুন বাংলাদেশ। বুধবার বেলা ২টায় প্রধান কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া ক্রিকেটারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ