• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপে বোমা হামলার হুমকি

সিসি ডেস্ক, ২৭ জুন: মাঝপথে সিরিজ বোমা হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সকালে এই হুমকি আসে বলে জানিয়েছে রুশ পুলিশ। এ জন্য রোস্তভ-ন্য-দানু শহরের সব বার ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ২৬ জুন রোস্তভ-ন্য-দানু শহরে বোমা হামলার হুমকি এসেছে। সিরিজ ফোনকলের মাধ্যমে এই হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

তবে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে, বিপজ্জনক কোনো আলামতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবকিছু এখনো স্বাভাবিকভাবেই চলছে।

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারাও ভেন্যুগুলো নিরাপদ আছে বলে জানিয়েছে।

তবে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকার করেছেন বিশ্বকাপ আয়োজক কমিটির মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ