• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানিকে!

সিসি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার কাছে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। বুধবার গ্রুপ পর্বে তারা তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে। ম্যাচের দুইট গোলই হয়েছে অতিরিক্ত সময়ে।

এর আগে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছিল জার্মানি। যদিও তারও আগে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল দলটি।

(৯০+২) মিনিটে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন কিম ইয়ং-গোন। এরপর (৯০+৬) মিনিটে সন হিউং-মিন গোল করে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। তবে আজ জিতলেও জার্মানির সঙ্গে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো দক্ষিণ কোরিয়া।

‘এফ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইডেন। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। এই গ্রুপের ম্যাচেই আজ মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। অথচ এবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ