• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাওলিনহোর গোলে এগিয়ে ব্রাজিল

সিসি ডেস্ক, ২৮ জুন: বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে দু’দল লড়াইয়ে নেমেছে সন্ধায় যা বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা থেকে।৩৬ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন পাওলিনহো। ফিলিপে কুতিনহোর পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান বার্সেলোনার এই মিডফিল্ডার।

ম্যাচের মাত্র দশম মিনিটেই বড় ধাক্কা খেল ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছেড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ফিলিপে লুইস।

সার্বিয়ার সঙ্গে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের। আর সার্বিয়াকে জিততে হবে। ‘ই’ গ্রুপে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ের আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে সেলেসাওরা।

২০১৪ সালের ৬ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাও পাওলোতে মুখোমুখি হয় দুই দল। ৬৭ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিকরা জয় পেয়েছিল। সে সময় ব্রাজিলের কোচ ছিলেন লুইজ ফেলিপ স্কলারি। আর ম্যাচের ৫৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেছিলেন ফ্রেড।

ব্রাজিল একাদশ

অ্যালিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, ফ্যাগনার, মার্সেলো, কৌতিনহো, ক্যাসেমিরো, পওলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

সার্বিয়ার একাদশ

ভ্লাদিমির স্টোজকোভিক, মিলোস ভেলজকোভিক, নিকোলা মিলেনকোভিক, আলেকজান্ডার কোলারভ (অধিনায়ক), আন্তোনিও রুকাভিনা, অ্যাদেম এলজাজিক, নেমানজা ম্যাটিক, সার্গেই মিলিনকোভিক-সাভিক, আলেকজান্ডার মিত্রোভিক, ফিলিপ কোস্তিক, দুজান তাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ