• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নকআউট: ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো

সিসি ডেস্ক, ২৮ জুন: শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে মেক্সিকোকে পেল ব্রাজিল। অপরদিকে এই গ্রুপ থেকে নকআউটপর্বে যাওয়া অপর দল সুইজারল্যান্ডকে খেলতে হবে সুইডেনের বিপক্ষে।
বুধবার রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রেখেছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। এখন এফ গ্রুপ থেকে নকআউটপর্বে যাওয়া দুটি দলকে মোকাবেলা করতে হবে এই দুটি দলের।
বুধবার রাতে এর আগেই কোরিয়ার কাছে হেরে এফ গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায় হয়ে গেছে। দিনের অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। এই ম্যাচ হেরেও সুইডেনের সঙ্গী হিসেবে মেক্সিকো গিয়েছে নকআউট পর্বে। দু’দলই সমান ছয় পয়েন্ট করে অর্জন করলেও মেক্সিকো গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই সুইডেন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং মেক্সিকো রানার্সআপ।
সেই হিসেবে ই গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে মোকাবেলা করতে হবে এফ গ্রুপ রানার্সআপ মেক্সিকোর। অপরদিকে এফ গ্রুপ চ্যাম্পিয়ন সুইডেন খেলবে ই গ্রুপ রানার্সআপ সুইজারল্যান্ডের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ