• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শেষ বলে আয়ারল্যান্ডকে হারাল মেয়েরা

সিসি ডেস্ক, ২৯ জুন: এশিয়া কাপ ফাইনালের পর এবার আয়ারল্যান্ড সফরের শুরুতেও ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। গতকাল ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের চার উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ফরম্যাটে এটি বাংলাদেশের নবম জয়। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সালমা খাতুনের দল।
শেষ ১২ বলে ১৮ রান দরকার ছিল বাংলাদেশের। ১৯তম ওভারে আসে ১৪ রান। শেষ ওভারের চার বলে আসে তিন রান। কিন্তু পঞ্চম বলে রানআউট হন সানজিদা ইসলাম (৫)। শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে স্নায়ুক্ষয়ী জয় এনে দেন ফাহিমা খাতুন। ১৮ বলে অপরাজিত ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
যদিও শুরুতে নিগার সুলতানার ৩৮ বলে ৪৬ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল। টপঅর্ডারে আয়েশা রহমান ২৪, ফারজানা হক ১৩ রান করেন। ছয় উইকেটে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
জয়ের সঙ্গে এই ম্যাচে বড় অর্জন এসেছে পেসার জাহানারা আলমের হাত ধরে। নারী আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ২৮ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পান জাহানারা। তার বোলিং তোপেই আগে ব্যাট করা আয়ারল্যান্ড আট উইকেটে ১৩৪ রানের বেশি যেতে পারেনি। স্বাগতিকদের পক্ষে ইসোবেল জয়েস ৪১, লুইস ২৮, অধিনায়ক ডেলানি ২২, গার্থ ২০ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ