• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরিসংখ্যানের আলোকে ব্রাজিল-মেক্সিকো

সিসি ডেস্ক, ০২ জুলাই: এবারের বিশ্বকাপ থেকে জার্মানির পর আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন। বড় শক্তিরা বিদায় নিয়েছে একের পর এক। আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মেক্সিকো। ইতিহাস ও ফর্ম বলছে, মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরুতে ব্রাজিলের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়।

১৯৯০ সালের পর থেকে কখনো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছয় বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো। বিশ্ব মঞ্চে চারবারের সাক্ষাতে একবারও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো, হজম করেছে ১১ গোল।

সামারায় আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।

বিশ্বকাপে এর আগে চার বার দেখা হয়েছিল ব্রাজিল-মেক্সিকোর। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রাজিল, একটি ড্র। খায়নি কোনো গোলও। মেক্সিকো নিয়মিত শেষ ষোলোতে উঠলেও সেখান থেকে বাদ পড়াটাই তাদের নিয়তি হয়ে গেছে।

সব মিলে ব্রাজিল ও মেক্সিকো মুখোমুখি হয়েছে ৪০ বার। লাতিন পরাশক্তিদের ২৩ জয়ের বিপরীতে মেক্সিকানদের জয় ১০টি। বিশ্বকাপে চারবার দেখা হয়েছে এ দু’দলের। প্রথম তিন দেখায় জয় ব্রাজিলের। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ দেখা গ্রুপপর্বের ম্যাচে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে শিরোপা জিততে পারেনি মেক্সিকো। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলে শিরোপা জিততে না পারার রেকর্ড এটি।

নিজেদের শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত তিতের ব্রাজিল। ১৯৯৯ সালের পর থেকে ব্রাজিলের বিপক্ষে শেষ ১৫ ম্যাচের সাতটিতে জয় মেক্সিকোর, হার পাঁচটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ