• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেলজিয়ামের বিপক্ষে খেলবেন মার্সেলো ও কস্তা

খেলাধুলা ডেস্ক, ০৪ জুলাই: চলতি হেক্সা মিশনের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে রুখতে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার মার্সেলো ও ডগলাস কস্তা। মঙ্গলবার তারা দলের সাথে পূর্ণ অনুশীলন করেছেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাদের টুইটার একাউন্টে এই তথ্য নিশ্চিত করে লিখেছে, সুখবর! ডগলাস কস্তা দলের সাথে অনুশীলনে ফিরেছে ও আজকের সব কার্যক্রমে অংশ নিয়েছে।

এ পর্যন্ত রাশিয়ায় মাত্র একটি ম্যাচে অংশ নিয়েছে জুভেন্টাসের এই উইঙ্গার। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে কস্তা বদলী হিসেবে দলে ছিলেন।

সেই ম্যাচেই থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে সার্বিয়ার বিপক্ষে গ্রপের শেষ ম্যাচ ও মেক্সিকোর বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে খেলতে পারেননি। দুটি ম্যাচেই ব্রাজিল ২-০ গোলে জয়ী হয়। আগামী শুক্রবার কাজানে শেষ আটে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

এদিকে পিঠের ইনজুরির কারনে মেক্সিকোর বিপক্ষে দলে ছিলেন না মার্সেলো। তার অনুপস্থিতিতে লেফট-ব্যাকে খেলেছেন ফিলিপে লুইস।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাজানের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে তিতের দল বুধবার সোচিতে শেষবারের মত অনুশীলন করেছে। এই ম্যাচে বহিষ্কারাদেশের কারণে দলে থাকছেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। তার জায়গায় মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহোকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ