• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্রাজিলের বিদায়, শেষ চারে বেলজিয়াম

খেলাধুলা ডেস্ক, ০৭ জুলাই: ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে ওঠে গেছে বেলজিয়াম। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বেলজিয়ানরা। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ফ্রান্স উরুগুয়েকে হারিয়েছে। তাই এখন ফাইনালে যাওয়ার লড়াইয়ে লড়বে ফ্রান্স ও বেলজিয়াম।
মাত্র ১৩ মিনিটে ফার্নান্দো লুইজ রোজার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কর্নার থেকে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের পোস্টে। আর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে। এই দুই গোলে এগিয়ে থেকেই বেলজিয়াম বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু বেলজিয়াম রক্ষণ জোর দিয়ে খেলায় সেই গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার-জেসুস-কুটিনহোরা। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ব্রাজিলের পক্ষে রেনেটাও অগাস্টো এক গোল শোধ করতে সক্ষম হন। বাকি সময়ে দু’দল গোল না পাওয়ায় ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ এখানেই শেষ করতে হয় ব্রাজিলকে।
২০১৪ বিশ্বকাপে নিজেদের মাটিতে বিশ্বকাপের শেষ আটেই দলটির মূল তারকা নেইমারকে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে জিতলেও সেমিফাইনালে এক এক দুঃসপ্ন নিয়ে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। গতবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমিতে ৭-১ গোলে হেরেছিল দলটি।
চলতি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই গ্রুপের গণ্ডি পেরোয় ব্রাজিল ও বেলজিয়াম। পরে শেষ ষেলোতে মেক্সিকোকে হারায় ব্রাজিল। আর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম জাপানকে হারিয়ে শেষ আটের টিকিট পায়। সেই যাত্রায় বেলজিয়াম শেষ চারে পৌঁছলেও ব্রাজিলকে থামতে হলো এখানেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ