• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের সূচনা

খেলাধুলা ডেস্ক: পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার হল্যান্ডের আমস্টারডামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামা পাপুয়া নিউগিনিকে মেয়েরা হারিয়েছেন ৮ উইকেটে।
টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। সালমাদের নিয়ন্ত্রত বোলিংয়ে ২০ ওভারে ছয় উইকেটে ৮৪ রান করে পাপুয়া নিউগিনি। বেরু ফ্রাঙ্ক সর্বোচ্চ ২৭ ও তানিয়া রুমা অপরাজিত ২৩ রান করেন। ১৫ রান খরচায় দুটি উইকেট নেন পান্না ঘোষ। এছাড়া সালমা, জাহানারা, ফাহিমা ও রুমানা একটি করে উইকেট নেন।
৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। উদ্বোধনী জুটিতে এ দুজন করেন ৪১ রান। এরপর ১৫ রান করে আয়েশা রহমান ফিরে যান। আর শামীমা করেছেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান। এ দুজন আউট হলেও ফারজানা হক ১৭ ও নিগার সুলতানা ১১ রানে অপরাজিত থাকেন।
গ্রুপ ‘এ’-তে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ