• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সংবর্ধনা উপেক্ষা করে গোপনে বাড়ি ফিরলেন নেইমার

খেলাধুলা ডেস্ক: ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তাই বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ফিরলো ব্রাজিল ফুটবল দল। বিমানবন্দরে ভিড় ছিলো চোখে পড়ার মতো। শেষ আট থেকে বিদায় ঘটলেও বীরের মতোই সংবর্ধনা পেল ব্রাজিল। সমর্থকদের ভালোবাসার সাথে ব্রাজিল ফুটবল সংস্থাও দলকে সংবর্ধনা দিয়েছে।
বিশ্বকাপে সাফল্য না পেয়েও এই প্রথম সংবর্ধনা পেল ব্রাজিল। পাশাপাশি এই প্রথম কোনো অসফল কোচকে তাড়া খেতে হয়নি। কোচ হিসেবে সফল তিতে, এমনটাই মনে করেন সমর্থকরা।
তবে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ বাসায় ফিরেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। বিমান বন্দরের হল থেকে একে-একে সবাই বের হয়ে বাইরে আসলেও, বের হননি নেইমার। তাই নেইমারকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সমর্থকরা।
পরে রিও বিমানবন্দরের কর্মীরা জানান, ব্রাজিল দল বিমান বন্দর থেকে নেমে হলের দিকে আসলেও নেইমার আসেননি। রানওয়ে থেকেই নিজ হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির পথে উড়াল দেন তিনি। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ