• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমরাই জিতবো বিশ্বকাপ : ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

সিসি ডেস্ক, ১২ জুলাই: ‘আসছে ১৫ জুলাইয়ের ফাইনাল বিশ্বকাপ জিতবো আমরা। আমাদের হাতে উঠবে ফুটবল বিশ্বকাপ ট্রফি’ এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। ‘ন্যাটো’ সামিটে যোগ দিতে আসা ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্র্যাবার আজ এসব কথা বলেন। ক্রোয়েশিয়া গতকাল ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠে।
তিনি আরও বলেন, আমরা গতকাল অনেক রাত অবধি ‘ইংল্যান্ড-ক্রোয়েশিয়া’ ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে অনেক উল্লাস-নাচানাচি করেছি। এজন্য আজ ন্যাটো সামিটে যোগদান করতেও দেরি হয় আমার।
এর আগেও ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেন নিজ দলের জার্সি পরে স্টেডিয়ামে হাজির হয়ে। এবং দলের গোল দেখার পর উল্লাসে নেচে।
সেদিন ছিল রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ। একই ‘ভিআইপি’ বক্সে বসে গ্র্যাবার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখছিলো খেলা। গ্র্যাবার উল্লাস করছিলেন কিন্তু পুতিন ছিলেন বিমর্ষ। পুতিনের রাশিয়া সেদিন ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে।
আগামী ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। এখন দেখা যাক ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবাবের ভবিষ্যৎবাণী কতখানি সত্য হয়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ